নোটিফিকেশন
সব মুছুন

চাইল্ড থিম কিভাবে তৈরি করবো?

2 পোস্টসমূহ
2 ব্যবহারকারীগণ
0 প্রতিক্রিয়াসমূহ
9 দর্শন
পোস্টসমূহ: 1
টপিক শুরু
(@sumon)
New Member
যোগদান করেছেন: 3 দিন আগে

আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Astra থিম ইউজ করছি। আমি মূল থিমের একটি চাইল্ড থিম (child theme) তৈরি করতে চাই, যেন থিমটি আপডেট দিলেও আমার কাস্টম কোডগুলো হারিয়ে না যায়। কিভাবে তৈরি করবো চাইল্ড থিম?


1 উত্তর
পোস্টসমূহ: 1
(@fahim)
New Member
যোগদান করেছেন: 3 দিন আগে

Astra থিমের চাইল্ড থিম তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Astra-এর অফিসিয়াল চাইল্ড থিম জেনারেটর পেজে ( https://wpastra.com/child-theme-generator/) গিয়ে নিচের ডিটেইলসগুলো দিয়ে জেনারেট করা।

Child Theme Name এ আপনার পছন্দের নাম দিন (এখানে আমি ইউজ করেছি Astra Child)। আপনি চাইলে Advanced Options এ ক্লিক করে আরও কিছু তথ্য দিতে পারেন। যেমন Author, Folder Name ইত্যাদি। এরপর Generate এ ক্লিক করলে একটি zip ফাইল তৈরি হবে। সেটা ডাউনলোড করে এডমিন প্যানেল থেকে Appearance > Themes > Add New Theme > Upload Theme এ ক্লিক করে zip ফাইলটি আপলোড করে দিন। এবার Install Now এ ক্লিক করে সফল ইনস্টল হলে Activate করে ফেলুন। এতটুকু করলেই কাজ হয়ে যাবে।

যদি আপনি ম্যানুয়ালি কাস্টম চাইল্ড থিম তৈরি করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

আপনার cpanel এর ফাইল ম্যানেজার এর ভেতরে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি /wp-content/themes/-এর ভেতর astra-child নামে একটি ফোল্ডার তৈরি করুন। 

astra-child ফোল্ডারের ভেতর style.css নামে একটি ফাইল বানান এবং নিচের কোডটি পেস্ট করুন:

/*
 Theme Name:   Astra Child
 Theme URI:     https://wpastra.com/ 
 Description:  Astra Child Theme
 Author:       Your Name
 Author URI:    https://yourwebsite.com 
 Template:     astra
 Version:      1.0.0
 Text Domain:  astra-child
*/

/* এর নিচে আপনার কাস্টম CSS কোড লিখুন */

একই ফোল্ডারে functions.php নামে আরেকটি ফাইল তৈরি করে নিচের কোডটি লিখুন:

<?php
/**
 * Astra Child Theme functions and definitions
 */

function astra_child_enqueue_styles() {
    wp_enqueue_style( 'astra-child-theme-css', get_stylesheet_directory_uri() . '/style.css', array('astra-theme-css'), CHILD_THEME_ASTRA_CHILD_VERSION );
}

add_action( 'wp_enqueue_scripts', 'astra_child_enqueue_styles', 15 );

এবার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে গিয়ে Appearance > Themes এ গেলে দেখবেন Astra Child নামে একটি থিম দেখা যাচ্ছে। সেটা Activate করুন।

আমি এখানে দুইটি ধাপ দেখিয়েছি। প্রথমটি যদি আপনি বেশি ঝামেলায় না যেতে চান তাহলে ট্রাই করতে পারেন। কিন্তু দ্বিতীয়টি শিখে রাখলে যেকোন থিমের চাইল্ড থিম তৈরি করতে পারবেন।


উত্তর দিন
শেয়ার: