নোটিফিকেশন
সব মুছুন

আমি সাইটের কিছু সমস্যা সমাধানের জন্য Code Snippets প্লাগিন ইন্সটল করে একটি স্নিপেট একটিভ করি। কিন্তু কোড এ একটি ভুলের কারণে আমার সাইট লোড হচ্ছে না আর "Internal Server Error" দেখাচ্ছে। কিভাবে সমাধান করবো?

2 পোস্টসমূহ
2 ব্যবহারকারীগণ
0 প্রতিক্রিয়াসমূহ
24 দর্শন
পোস্টসমূহ: 1
টপিক শুরু
(@noyon)
New Member
যোগদান করেছেন: 2 সপ্তাহ আগে

এখানে বলে রাখা ভাল, আমি cpanel এ গিয়ে code snippets প্লাগিনের ফোল্ডারের নাম পরিবর্তন করে wordpress এডমিন প্যানেল থেকে প্লাগিনটি রিমুভ করে দিয়েছিলাম। কিন্তু পুনরায় ইন্সটল আর একটিভ করার পর সাইটে একই প্রবলেম (Internal server error) দেখা যাচ্ছে। আমাকে স্টেপগুলো বলে সাহায্য করুন।


1 উত্তর
masud
পোস্টসমূহ: 5
(@masud)
Active Member
যোগদান করেছেন: 4 সপ্তাহ আগে

আমি ধরে নিচ্ছি আপনি code snippets প্লাগিনের ফোল্ডারের নাম পরিবর্তন করে অন্য নামে রেখেছেন এরফলে প্লাগিন ইন্সটল আছে কিন্তু ডি-একটিভেট অবস্থায় আছে।

  • এবার আপনি cPanel File Manager বা FTP তে wp-config.php খুলুন।
  • /* That's all, stop editing! */ লাইনের ঠিক আগে নিচের কোড লিখুন:
define( 'CODE_SNIPPETS_SAFE_MODE', true );
  • এখন প্লাগিন Activate করুন। সব স্নিপেট বন্ধ থাকবে, error আসবে না।
  • Snippets এর ড্যাশবোর্ডে গিয়ে ভুল স্নিপেটটা Delete করুন।
  • wp-config.php থেকে পূর্বের কোডটা মুছে ফেলুন।

এবার আপনার সমস্যার সমাধান হবার কথা। যদি না হয় তাহলে এখানে কমেন্টে জানান। আমি আবার অন্য উপায় বলে দেবো।


উত্তর দিন
শেয়ার: